ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক নিয়োগ, কাজের অনুমতিপত্র এবং শ্রমিক শ্রেণির প্রবেশ ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এ অবস্থায় লাওসে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং কোনো ধরনের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করতে সংশ্লিষ্টদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া ও কাজের অনুমতিপত্র অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য শ্রমিক শ্রেণির ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে।

ভিসা ইস্যু স্থগিতের বিষয়টি থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও নিশ্চিত করেছে।

এ পরিস্থিতিতে ভুয়া ভিসা, চাকরির প্রস্তাব কিংবা অননুমোদিত নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণার শিকার না হতে সতর্ক করেছে মন্ত্রণালয়। সম্ভাব্য কর্মীদের কোনো চাকরির প্রস্তাব বা ভিসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement