ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এসআরবির অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা সড়কে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৬ সদর কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মোঃ ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুরের পারভেজ আহম্মেদ (২৫), রংপুর কোতোয়ালি থানার বেলুবালারহাট এলাকার আমিনুর রহমান (৩২) এবং বৈকুণ্ঠপুরের নূর আমিন (২৮)।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৭৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়।

এসআরবি-৬ সদর কোম্পানি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
 

  সৈকত মোঃ সোহাগ/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement