ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিরপুর-১০ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:০২ এএম
X
Advertisement

রাজধানীর মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু পরিস্থিতি, ড্রেনেজ ব্যবস্থা ও বৃক্ষরোপণ কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে নিজেই গাড়ি চালিয়ে মিরপুর-১০ এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। হকার উচ্ছেদের পর সড়ক ও ফুটপাতের পরিস্থিতি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে হকারদের ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগগুলো দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেন প্রশাসক। পাশাপাশি উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গায় চলমান বৃক্ষরোপণ কার্যক্রমও পরিদর্শন করেন।

এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

পরে মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের দেয়াল থেকে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসব স্থানকে নান্দনিক করে তুলতে সিটি কর্পোরেশনের উদ্যোগে গ্রাফিতি আঁকার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন প্রশাসক।

মিরপুর-১০ এলাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল নগর হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement