ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেলজিয়ামকে উড়িয়ে দিলো ফ্রান্স
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:১১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎
‎ 
‎
‎উয়েফা নেশনস লিগে বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। পিছিয়ে পড়েও ম্যাচের শেষ ১৪ মিনিটে চার গোল করে দারুণ প্রত্যাবর্তন করেছে জিনেদিন জিদানের দল। ফ্রান্সের কোচ হিসেবে ঘরের মাঠে এটিই জিদানের প্রথম জয়।
‎
‎প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে অবশ্য শুরুটা হয়েছিল বেলজিয়ামের দাপটে। ৩৫ মিনিটে রোমেও লাভিয়ার বাড়ানো বল ধরে দারুণ ফিনিশিংয়ে বেলজিয়ামকে এগিয়ে দেন দোদি লুকেবাকিও। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
‎
‎দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। কিন্তু গোলের দেখা মিলছিল না। ম্যাচের চিত্র বদলাতে জিদান মাঠে নামান রায়ান শেরকি, দেজিরে দুয়ে ও মাইকেল অলিসেকে। শেষ দিকে এই তিন বদলি খেলোয়াড়ই পাল্টে দেন পুরো ম্যাচের গল্প।
‎
‎৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান দেজিরে দুয়ে। চার মিনিট পর অলিসের বাড়ানো বল থেকে গোল করে ফ্রান্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রায়ান শেরকি।
‎
‎এরপর শুরু হয় অলিস-ঝড়। ৮৮ মিনিটে নিজের প্রথম গোল করে ফ্রান্সের ব্যবধান ৩-১ করেন বায়ার্ন মিউনিখের এই তারকা। যোগ করা সময়ে দেজিরে দুয়ের দারুণ পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন অলিস। তাতেই ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে ফ্রান্স।
‎
‎গত সপ্তাহেও বেলজিয়ামের মাঠে ১-০ গোলের জয়ে ফ্রান্সের জয়সূচক গোলটি করেছিলেন অলিস। এবারও বদলি হিসেবে নেমে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক বনে গেলেন তিনি।
‎
‎এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ১-এর শীর্ষে রয়েছে ফ্রান্স। তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে ইতালি। বেলজিয়ামের পয়েন্ট ৬। অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে ইতালি।
‎
‎জিদানের অধীনে এখনো অপরাজিত ফ্রান্স। বেলজিয়ামের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ‘লেস ব্লু’।
‎
‎
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement