ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিটকারীদের এনরোলমেন্ট ভাইভা নেওয়ার সিদ্ধান্ত বার কাউন্সিলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পিএম
X
Advertisement

উচ্চ আদালতের রায়ের আলোকে রিট-সংশ্লিষ্ট প্রার্থীদের এনরোলমেন্ট ভাইভা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি। তবে পরীক্ষার তারিখ ও সময় এখনো নির্ধারণ করা হয়নি; পরে তা জানানো হবে।

সোমবার (৫ অক্টোবর) এনরোলমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক।

সভায় ২০২৬ সালের রিট পিটিশন নম্বর ৩৩৭৪, ৩৩৭৫, ৩৩৭৮ ও ৩৩৭৯-এর বিষয়ে গত ১০ জুন হাইকোর্টের দেওয়া রায় পর্যালোচনা করা হয়। ওই রায়ের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট প্রার্থীদের ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ নভেম্বর প্রথম রিভিউতে ১ হাজার ৯১৪ জন উত্তীর্ণ হন। পরে তাদের মধ্যে ১ হাজার ৩৪০ জনের ফল বাতিল করা হলে সংক্ষুব্ধ প্রার্থীরা হাইকোর্টে রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে ১০ জুন হাইকোর্ট সংশ্লিষ্টদের ভাইভা নেওয়ার নির্দেশ দেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম বার কাউন্সিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি সংশ্লিষ্ট প্রার্থীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করতে ন্যায়সংগত ও সময়োপযোগী পদক্ষেপ।

আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement