ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ গ্রেপ্তার ৬
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রোববার দিবাগত রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাতে মহাসড়কে অভিযান চালায়। এ সময় পুলিশ খবর পায়, ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল মোগড়াপাড়া চৌরাস্তা-সংলগ্ন এলাকায় সিএনজি নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে আরও তিন-চারজন পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃতদের দেহ ও ব্যবহৃত সিএনজি তল্লাশি করে একটি তালা কাটার, দুটি রামদা, একটি ছুরি, একটি দা, চারটি লোহার রড, একটি সেলাই রেঞ্জ ও একটি প্লাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমএইচ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement