ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রংপুরে ৫০ কেজি কষ্টিপাথরসহ আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম
X
Advertisement

রংপুরের মিঠাপুকুর, নগরী ও পীরগাছা এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও এসআরবি-১৩-এর বিশেষ টহলদল। উদ্ধার হওয়া কষ্টিপাথর দুটির মোট ওজন ৫০ কেজি। বিজিবির হিসাবে এগুলোর আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ টাকা।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রংপুরের তাজহাট থানার মাহিগঞ্জ এলাকার কারণগুটলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মো. মজিবর রহমান (৫৭) এবং কোতোয়ালি থানার পূর্ব বোতলা এলাকার মৃত আজর উদ্দিনের ছেলে মো. এনামুল হোসেন (৫৫)।

বিজিবি জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে কষ্টিপাথর দুটি উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এলওয়াই/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement