ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে ৩০০ ইয়াবাসহ ২৪ মামলার আসামি গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’কে (৫৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’ ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মন্ডলের ছেলে। পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২৪টি মামলা রয়েছে।

গাঁজা মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement