ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে শিশুর মৃত্যুর অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পিএম
X
Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটির বাবা আব্দুল আলীম পলাতক রয়েছেন।

নিহত শিশুর নাম হালিমা খাতুন। পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার সকালে আব্দুল আলীমের সঙ্গে তার স্ত্রী ফজিলা খাতুনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল আলীম তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে লাঠিটি তার কোলে থাকা শিশু হালিমার মাথায় লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয় এবং রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্বজনরা শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, “আব্দুল আলীমের সঙ্গে তার স্ত্রী ফজিলা খাতুনের বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় লাঠিটি তার কোলে থাকা শিশুর শরীরে লাগে। পরে শিশুটিকে ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

শিশুটির মা ফজিলা খাতুন বলেন, “স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি আমাকে মারতে গেলে তার হাতে থাকা লাঠিটি আমার কোলে থাকা মেয়ের মাথায় লাগে। এতে আমার মেয়ের মৃত্যু হয়।”

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে শিশুটির বাবা আব্দুল আলীম পলাতক রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসবি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement