ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম
X
Advertisement

হবিগঞ্জের মাধবপুরে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাদের মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) এসআরবি-৯-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মাধবপুরে অভিযান পরিচালনাকারী দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট থেকে ঢাকা মহাসড়ক দিয়ে একটি পিকআপে করে মাদকদ্রব্য জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে নেওয়া হচ্ছে। পরে রাত পৌনে ৮টার দিকে মাধবপুর পৌরসভা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি নেভি ব্লু ও হলুদ রঙের পিকআপকে থামার সংকেত দিলে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি।

পরে তার দেখানো মতে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে জিআই তার দিয়ে বাঁধা কালো পলিথিনের ভেতর থেকে ৩৯টি কালো রঙের বায়ুরোধক পলি জিপারে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পিকআপসহ কাদের মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাদের মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বাদেশশরিয়া বাড়ি এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবি-৯ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement