ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কামরুল-মেননের মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে আজ।

সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। এদিন রাষ্ট্রপক্ষে পঞ্চম সাক্ষী জবানবন্দি দেবেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জুলাইযোদ্ধা হান্নান মিয়া সাক্ষ্য দেন। তিনি ট্রাইব্যুনালে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং কামরুল ইসলাম, রাশেদ খান মেননসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মামলায় কামরুল ও মেনন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণ উপলক্ষে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

প্রসিকিউশনের অভিযোগ, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে কামরুল ও মেনন আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির জন্য উসকানি দেন। তাদের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় রাজধানীর বাড্ডাসহ আশপাশের এলাকায় গুলি চালানো হয় এবং ২৩ জন নিহত হন।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement