জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান।
তাকে জামুকার মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মো. মোস্তফা জামান বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুনকে জামুকার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি ওই পদে যোগ দেননি।