ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোয়ার মঞ্চে নৃত্যানুষ্ঠান, নিন্দার ঝড়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৫১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় তুলেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জে ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত এক অনুষ্ঠানে।

জানা যায়, উপজেলার সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দু’দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ৩ ও ৪ অক্টোবর দু’দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিন দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, দোয়া ও মিলাদ শেষে একই মঞ্চে নৃত্য পরিবেশন করা হয়। এ সময় দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবিসংবলিত ব্যানারটি টানানো ছিল মঞ্চেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় শুরু হয়।

অনুষ্ঠানের আয়োজক স্থানীয় এক ইউপি সদস্য শাহিন মোল্লা। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত ওই অনুষ্ঠানের জন্য থানা থেকেও কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুষ্ঠানে বিতর্কিত কিছু কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ আয়োজকদের অনুষ্ঠানটি বন্ধ করতে নির্দেশ দেয়। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement