ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জায়নবাদকে বর্ণবাদের একটি রূপ ঘোষণা করে প্রস্তাব পাস করায় যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কিকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রবিবার গ্রিন পার্টির সদস্যরা ১ হাজার ২২ ভোটের পক্ষে এবং ৮১৩ ভোটের বিপক্ষে প্রস্তাবটি পাস করেন। ওই ভোটাভুটিতে পোলানস্কি নিজে বিরত ছিলেন।

এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেন, পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা'আর পোলানস্কিকে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রণালয়ের ভাষ্য, গ্রিনরা এমন একটি প্রস্তাব গ্রহণ করেছে, যা জায়নবাদকে বর্ণবাদের সঙ্গে তুলনা করে, ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে বৈধতা দেয় এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায়। মন্ত্রণালয়ের মতে, এর অর্থ ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস।

এর আগে গ্রিন পার্টির এক মুখপাত্র বলেছিলেন, দলটি ‘বর্ণবাদবিরোধী’। তিনি আরও বলেন, ফিলিস্তিন ও সিরিয়া ভূখণ্ডে অবৈধ দখলদারির বিরুদ্ধে দলটি ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছে, ইসরায়েল সরকারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছে এবং গাজা ও পশ্চিম তীরের বিধ্বংসী পরিস্থিতি নিয়ে নির্ভীকভাবে কথা বলেছে।

সূত্র: আল জাজিরা

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement