ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের প্রাথমিক ফলাফলে দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো এগিয়ে রয়েছেন। স্থানীয় রোববার ভোট গ্রহণের পর বিকেলে ফল আসতে শুরু করে।

এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বর্তমান প্রেসিডেন্ট বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর মধ্যেই মূল লড়াই হচ্ছে।
প্রায় ৩২ শতাংশ ভোট গণনা শেষে জানা যায়, ফ্লাভিও পেয়েছেন ৫০ দশমিক ৭৪ শতাংশ ভোট। লুলা পেয়েছেন ৪১ দশমিক ১৪ শতাংশ।
তবে চূড়ান্ত ফলাফল আসতে এখনো সময় লাগবে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বলসোনারোপন্থী রাজ্যগুলোর ভোট আগে গণনা হচ্ছে। লুলার শক্ত ঘাঁটি উত্তর-পূর্বাঞ্চলের ভোট ধীরে গণনা হচ্ছে।
কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হবে। জনমত জরিপে সম্ভাব্য দ্বিতীয় দফায় লুলা ও ফ্লাভিওর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

জীবনযাত্রার ব্যয় ও অপরাধ
নির্বাচনী প্রচারে দুর্নীতি, অর্থনীতি ও অপরাধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং পরিবারের ঋণের চাপ নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ আছে। একই সঙ্গে রাস্তায় অপরাধ ও সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতাও উদ্বেগ বাড়িয়েছে।
লুলার সরকারে আমলে বৈষম্য ও বেকারত্ব কমেছে। কিন্তু জীবনযাত্রার ব্যয় নিয়ে সমস্যায় থাকা ভোটারদের আস্থা অর্জনে তিনি হিমশিম খাচ্ছেন।
ফ্লাভিও জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের উদ্বেগকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। অন্যদিকে লুলা অনলাইন জুয়া নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি কল্যাণমূলক সহায়তা বাড়িয়েছেন এবং পরিবারের ঋণের বোঝা কমানোর প্রস্তাব দিয়েছেন।

বিদেশি হস্তক্ষেপের অভিযোগ
এবারের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। লুলার মিত্ররা আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি জয়ী হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফলাফল নাও মেনে নিতে পারে।
ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেননি। তবে তিনি ফ্লাভিও বলসোনারোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রকাশ্যে তাঁর প্রশংসা করেছেন।
ব্রাজিলের গোয়েন্দা কর্মকর্তারা নির্বাচনের আগে ফ্রান্স ও জার্মানির একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিষয়ে তথ্য দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

দুর্নীতির কেলেঙ্কারি
নির্বাচনী প্রচারে দুর্নীতির বিষয়টিও বড় হয়ে উঠেছে। বন্ধ হয়ে যাওয়া ব্যাংকো মাস্টারকে ঘিরে কেলেঙ্কারিতে দেশটির রাজনৈতিক অঙ্গনের অনেকেই জড়িয়ে পড়েছেন।
ব্যাংকটির সাবেক প্রধান ড্যানিয়েল ভোরকারোকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কয়েক শ কোটি ডলারের জালিয়াতির অভিযোগ রয়েছে।
ফ্লাভিও বলসোনারোর সঙ্গে ভোরকারোর সম্পর্কও তদন্ত করা হচ্ছে। ফ্লাভিওর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত চলছে। তবে তিনি কোনো অন্যায় করার কথা নাকচ করে দিয়েছেন। তবে, তাঁর বাবাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরির জন্য ভোরকারোর কাছ থেকে কয়েক লাখ ডলার নেওয়ার কথা স্বীকার করেছেন ফ্লাভিও।
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি রোববার ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষের ৫১৩টি আসন এবং সিনেটের দুই-তৃতীয়াংশ আসনেও ভোট হয়েছে। এসব নির্বাচনও গুরুত্বপূর্ণ। কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজনীতিতে কংগ্রেসের প্রভাব বেড়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement