ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোগীর মৃত্যু ঘিরে হাসপাতালে হামলা, আহত ৩০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০২ এএম আপডেট: ০৫.১০.২০২৬ ১১:২৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



রাজধানীর মতিঝিলে এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় রোগীর স্বজন ও হাসপাতালের কর্মীদের সংঘর্ষে ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। হামলায় চিকিৎসাসেবাও ব্যাহত হয়।

স্বজনদের অভিযোগ, পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকের অবহেলায় ১৪ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় তারা বিচার দাবি করলে হাসপাতালের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গুরুতর অবস্থায় ভর্তি হওয়া কিশোরীর মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে কয়েকজন স্বজন ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় রাতে ৫০ থেকে ৬০ জন হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়।

হামলার সময় হাসপাতালের রোগী ও স্বজনদের কয়েকজনও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, দুই পক্ষ অভিযোগ বা মামলা করলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হামলার পেছনে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement