ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অটোরিকশা ধর্মঘটের ডাক, যানজট-ভোগান্তির শঙ্কা ঢাকায়
✎
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:১৩ এএম
X
Advertisement

রাজধানীতে আগামীকাল অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা ঘিরে যানসংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় মাইকিং করে ধর্মঘটের বিষয়টি জানানো হচ্ছে বলে জানা গেছে।

ধর্মঘটের কারণে আগামীকাল সড়কে উল্লেখযোগ্যসংখ্যক অটোরিকশা না বের হলে গণপরিবহনে বাড়তি চাপ তৈরি হতে পারে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে অটোরিকশার ওপর নির্ভরশীল এলাকাগুলোতে যাতায়াতে বেশি বিড়ম্বনা দেখা দিতে পারে। একই সঙ্গে ধর্মঘটকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সড়ক অবরোধের মতো কর্মসূচি আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে সড়ক অবরোধের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এ অবস্থায় নগরবাসীকে আগামীকাল হাতে অতিরিক্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য যানসংকট বিবেচনায় আগামী দু-একদিনের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।

অটোরিকশা ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement