ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:২৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে নিজেদের চাষকৃত জমিতে সার দিতে যাওয়ার সময় দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাবু মৃধা (৩০) ও তার ছোট ভাই মুসা মৃধা (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে দুই ভাইয়ের বাবা ইব্রাহিম মৃধা মারা যাওয়ার পর তাদের চাচা নাসির মৃধা বাড়ি ও জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। বাড়িতে গেলে তাদের মারধর ও হুমকি দেওয়া হয় বলেও পরিবারের সদস্যরা দাবি করেন। এ কারণে তারা দীর্ঘদিন ধরে নানাবাড়ির পাশের মান্দারবণ গ্রামে ঘর তুলে বসবাস করছেন।

পরিবারের অভিযোগ, রোববার সকালে নিজেদের চাষকৃত জমিতে সার দিতে গেলে নাসির মৃধার সঙ্গে দুই ভাইয়ের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ভাইকে গুরুতর জখম করা হয়।

অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আহত দুই ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement