গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১,৩০০ জন।
রোববার (অক্টোবর ৪) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১,২১৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।
এসএস