ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১:১৫ পিএম আপডেট: ০৪.১০.২০২৬ ১:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


নীলফামারীতে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই যুবকের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২০ জুন তিনি ওই তরুণীকে নীলফামারী শহরের একটি পার্কে নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে বিয়েতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে অভিযুক্ত যুবক আত্মগোপনে চলে গেলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

মামলার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

   
     এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement