ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নড়াইলে জমে উঠেছে আখ বেচাকেনা, ভালো দামে খুশি চাষিরা
✎ অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৪০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঝুঁকি কম, লাভ বেশি। তাই অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষেও ঝুঁকছে কৃষকরা। নড়াইল জেলায় কৃষকেরা আখ চাষ করে লাভবান হচ্ছেন। লাভজনক হওয়ায় জেলার কৃষকদের মধ্যে দিন দিন বাড়ছে আখ চাষের আগ্রহ। গত বছরের তুলনায় চলতি মৌসুমে আখের আবাদ বেড়েছে। ভালো ফলন ও চাহিদার পাশাপাশি আখের দাম নিয়েও সন্তুষ্ট কৃষক। চলতি মৌসুমে এরই মধ্যে আখের বাজার জমে উঠেছে। বেচাকেনায় ধুম পড়েছে খুচরা ও পাইকারি বাজারগুলোতে। ভালো দাম পাওয়ায় আখ চাষিদের মুখে হাসি ফুটেছে।

নড়াইল জেলার তিন উপজেলায় ধান, পাট, কলাই, গম, সরিষা চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে আখ চাষ করছেন কৃষকেরা। বাজারে চাহিদা থাকায় উৎপাদিত আখ বিক্রি করতে তেমন বেগ পেতে হচ্ছে না চাষিদের। মৌসুমের শুরু থেকেই খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে বেচাকেনার ব্যস্ততা।

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর হাট দুই দিন সাপ্তাহিক হাটবারে জমে ওঠে আখের বিশাল বাজার। উপজেলার বিভিন্ন এলাকা থেকে যানবাহনে করে আখ নিয়ে আসে চাষি ও পাইকারি ব্যবসায়ীরা। তুলনামূলক কম দামে ভালো মানের আখ পাওয়ায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ব্যবসায়ীরা ছুটে আসেন এখানে।

এলাকার মাঠ ঘুরে দেখা যায়, জমিতে দাঁড়িয়ে আছে আখের সারি। বাঁশ দিয়ে টাল করে সোজা রাখা হয়েছে আখ। কোথাও কৃষকেরা আখ কাটছেন, কোথাও আবার বাজারে নেওয়ার জন্য আখ গোছানো হচ্ছে। আখ কিনতে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আসছেন পাইকারি ব্যবসায়ীরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে ঝুঁকি ও পরিচর্যার চাপ তুলনামূলক কম হওয়ায় অনেকেই এ ফসলের দিকে ঝুঁকছেন। ভালো ফলন এবং বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় আখ চাষকে লাভজনক হিসেবে দেখছেন তারা। ফলে কয়েক বছরের ব্যবধানে জেলার বিভিন্ন এলাকায় বেড়েছে আখের আবাদ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইলের তিন উপজেলাতেই অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষ হচ্ছে। লাভের সম্ভাবনা ও বাজারে চাহিদা থাকায় আখ চাষে ঝুঁকছেন কৃষকেরা। সব মিলিয়ে নড়াইলের আখের মাঠ থেকে হাট সব খানেই এখন ব্যস্ততা। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে আখের চাষ।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement