ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বরিশাল নগরীতে একটি পিকআপভ্যানের বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রাহুল হাওলাদার (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পালিয়ে গেছে আরও দুজন।

গ্রেপ্তার রাহুল হাওলাদার এবং পলাতক দুজন হলেন নগরীর দুর্গাপুর এলাকার সিরাজ মিয়া (৩৭) ও রসুলপুর এলাকার পলাশ হাওলাদার (৪২)।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল। অভিযানের সময় একটি নীল-হলুদ রঙের পিকআপভ্যানের পাশে থাকা তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করলে কর্মকর্তারা তাদের ধাওয়া করে রাহুলকে আটক করেন।

পরে রাহুলকে জিজ্ঞাসাবাদ করে পিকআপভ্যানের পেছনের তলায় বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। সেখান থেকে ৩০টি পলিথিনের প্যাকেটে থাকা ৩ কেজি করে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বরিশালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. তানভীর হোসেন খান শনিবার (৩ অক্টোবর) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

এসএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement