ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ওনাব সভাপতি মোস্তফা, সম্পাদক রনো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ
✎
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম
X
Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ওনাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার। নতুন সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো। 

আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের আগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত নতুন কমিটির অন্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন- সিনিয়র সহসভাপতি আলিমুজ্জামান হারুন, সহসভাপতি লতিফুল বারী হামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজীব এবং কোষাধ্যক্ষ অয়ন আহমেদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, দেলোয়ার হোসেন, রফিকুল বাসার, মাহবুবা ইসলাম কাকলী এবং সৈয়দ আরিফুজ্জামান।

সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহীন চৌধুরীর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভার শুরুতেই ওনাবের সদস্য ও বিডিনিউজ ২৪-এর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ওনাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করতে উপস্থিত সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

সভায় অনলাইন নিউজপোর্টালগুলোর প্রতি বছর নতুন করে নিবন্ধন নবায়নের বিদ্যমান নিয়ম বাতিল এবং সরকারি বিজ্ঞাপনের আওতায় আনার জোর দাবি জানান নিবন্ধিত গণমাধ্যম মালিকরা। এসব দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং তথ্য সচিবের সঙ্গে বৈঠক আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।

উক্ত সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন এজেন্ডা ও সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, সৈয়দ নুরুল হুদা রনো, শাহিনুর ইসলাম চৌধুরী, মহসিন হোসেন, অয়ন আহমেদ, মোস্তাকিম সরকার, দেলোয়ার হোসেন এবং সৈয়দ আরিফুজ্জামান।

পরিশেষে অনলাইন গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা বজায় রাখা ও সংগঠনের করণীয় বিষয়াবলী তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করেন নতুন নির্বাচিত সভাপতি মোস্তফা কামাল মজুমদার।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement