ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীমঙ্গল চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে সোনালী হনুমানের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মৌলভীবাজার শ্রীমঙ্গলের একটি চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার ( ৩ অক্টোবর) দুপুরে উপজেলার আমরইলছড়া চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে একটি সোনালী হনুমান মাটিতে পড়ে যায়।

পরবর্তীতে চা বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত সোনালী হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন।

কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই গুরুতর আহত সোনালী হনুমানটি মারা যায়। পরবর্তীতে মৃত সোনালী হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী হনুমানটি মারা গেছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement