ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, গ্রেপ্তার ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:০২ পিএম
X
Advertisement

সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে একটি চায়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া খান সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শহরের কাটিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় বনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পৌর বিএনপি নেতা মাহাবুল্লাহ জানান, শুক্রবার রাতে জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের রবিউলের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় চায়ের দোকানে উপস্থিত এক ব্যক্তির সঙ্গে দোকানদারের বাগ্‌বিতণ্ডা ও কথাকাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। জাকারিয়া বিষয়টি থামাতে এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে কয়েকজন তাকে ধারালো ছুরি দিয়ে বুক ও পেটে একাধিক আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে জাকারিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে বনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

এমজেডআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement