ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম
X
Advertisement

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের অংশগ্রহণে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল কোর্ট ও ফুটসাল কোর্টে একই সময়ে একাধিক খেলা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল।

প্যাডেল টেনিসে দারুণ পারফরম্যান্স করে ১১-১ ব্যবধানে জয়লাভ করে গুলশান ক্লাব। অন্যদিকে, ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেন। ম্যাচে গুলশান ক্লাবের হয়ে ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের হয়ে সাগর গোল করেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।

বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। ফলে ম্যাচটি ড্র হিসেবে গণ্য করা হয়।

একাধিক খেলাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের জন্য একই সঙ্গে নানা ধরনের ক্রীড়া কার্যক্রম আয়োজনের সম্ভাবনাও তুলে ধরেছে।

বসুন্ধরা স্পোর্টস সিটি ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে এ ধরনের বহুমাত্রিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement