ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জিগাতলায় ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজধানীর জিগাতলায় স্থানীয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে রাত ৮টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ঢাকা রেসিডেন্সি হোস্টেল ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয়রা।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মূলত চার থেকে পাঁচজনের একটি গ্রুপ ছিল। চারজন বা সাতজনের এই গ্রুপের একজনের একটি সাইকেল চুরি হয়ে যায়। সেই সাইকেল চুরিকে কেন্দ্র করে তারা যাদের সন্দেহ করছিল, তাদের ধরে উগ্র আচরণ করা শুরু করে। বিষয়টি জেনে পুলিশ সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটকরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলে জানা গেছে। পরবর্তীতে কলেজ প্রশাসনের মধ্যস্থতায় তাদেরকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সংঘর্ষের আশঙ্কায় রাজধানী জিগাতলায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙচুর থেকে রক্ষা করতে জিগাতলার গাবতলী মসজিদ সংলগ্ন 'ঢাকা রেসিডেন্সি' হোস্টেল পুলিশ ঘিরে রেখেছে। বর্তমান ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।

শিক্ষার্থীদের মারধর ও উত্তেজনার বিষয়ে নাম প্রকাশে ঢাকা কলেজ ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, ‘ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রেসিডেন্স হোস্টেলের পাশাপাশি কয়েকটি রুমে থাকতেন। তাদের মধ্যে একজনের একটি সাইকেল চুরি হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছোট ভাইয়েরা তাদের কাছে কিছু টাকা পেত। যেহেতু আজকে ১ তারিখ, তাই তারা হোস্টেল ছেড়ে চলে যাচ্ছিল। ছোট ভাইয়েরা পাওনা টাকা চাইলে তারা তা না দিয়ে নানা রকম টালবাহানা শুরু করে এবং বিকাশে বা পরে পরিশোধ করবে বলে জানায়। এক পর্যায়ে ছোট ভাইয়েরা বিষয়টি নিয়ে ভিডিও করা শুরু করলে বিতর্ক তৈরি হয় এবং ওদের মারধর করা হয়।’

ছাত্রদলের এই নেতা বলেন, ‘ঘটনাটি নিয়ে পরবর্তীতে হলে খবর দেয়া হয়। সেখান থেকে প্রায় ৫০-৬০ জন এসে হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার দ্বিতীয় দফায় সংঘাতের মধ্যে আমাদের চার-পাঁচজন আহত হয় (যার মধ্যে ২৪ ব্যাচের রিজভী ও আসিফ রয়েছে)।’

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement