ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয় উদ্বোধন, মিলবে নানা জরুরি সেবা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:২৪ পিএম
X
Advertisement

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সেবা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

নতুন এ কার্যালয়ের মাধ্যমে সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আবাসিক এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও অভিযোগের বিষয়ে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সোসাইটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে অ্যাম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। তুলনামূলক কম খরচে বাসিন্দারা এ সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, অনেক সময় জরুরি প্রয়োজনে বাসিন্দাদের ওষুধ সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাসায় বাসায় জরুরি ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। জরুরি নম্বরে যোগাযোগ করলে প্রয়োজনীয় ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এ সেবা কার্যকর হবে বলেও জানান তিনি।

সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরার বাসিন্দাদের কল্যাণ এবং তাঁদের জন্য সেবার মান উন্নত করাই বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম প্রধান লক্ষ্য। নতুন কার্যালয়ের মাধ্যমে সোসাইটির কর্মকাণ্ড আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

তিনি বলেন, নতুন কার্যালয় থেকে বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একটি নিরাপদ, সুশৃঙ্খল ও কল্যাণমুখী আবাসিক পরিবেশ গড়ে তুলতে সোসাইটি কাজ করে যাবে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

শেখ এহসান রেজা জানান, বাসিন্দাদের জন্য অ্যাম্বুল্যান্স সেবার পাশাপাশি ২৪ ঘণ্টা জরুরি ওষুধ সরবরাহ এবং ইউটিলিটি সেবার আওতায় প্লাম্বিং ও ইলেকট্রিশিয়ান সেবা চালু করা হয়েছে। এসব সেবা সহজে পাওয়ার জন্য একটি কল সেন্টারও চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সোসাইটির সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাসিন্দারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে সোসাইটির নির্বাহী সহসভাপতি কাজী দিদার আহম্মেদ, অর্থ সম্পাদক ইমরুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কার্যালয়কে কেন্দ্র করে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সেবাদান কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল করা হবে। একই সঙ্গে বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ দ্রুত গ্রহণ, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমস্যার কার্যকর সমাধানে গুরুত্ব দেওয়া হবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement