ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বরগুনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


 ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সব ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা এবং কর্মীদের দক্ষতা উন্নয়ন জরুরি।

তারা কৃষি, শিল্প ও সেবা খাতসহ সব ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, ‘উৎপাদনশীলতা বাড়াতে হলে সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে। সঠিক পরিকল্পনা ও দক্ষতার যথাযথ প্রয়োগ করা গেলে প্রতিটি ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।’

আলোচনা সভা শেষে বরগুনার বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

   এমএএমএম / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement