ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় বাড়িতে মজুত ৪৭ বস্তা সার জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে সুজন মিয়ার বাড়িতে মজুত করে রাখা ৪৭ বস্তা সার পাওয়া যায়। পরে সারগুলোর বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। তিনি ওই এলাকার শামছুল হকের ছেলে। অভিযানে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা সার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement