ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম
X
Advertisement

পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েসবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রোহান ও আরাফাত বাড়ির পাশের একটি বাগানে খেলছিল। এ সময় তারা ভিমরুলের মাটির বাসায় পাটকাঠি দিয়ে আঘাত করলে বিপুলসংখ্যক ভিমরুল তাদের আক্রমণ করে। শিশুদের চিৎকার শুনে পাশে থাকা এক শিশুর মা তাদের বাঁচাতে এগিয়ে এলে ভিমরুল তাকেও আক্রমণ করে। পরে কোনোভাবে ওই নারী দুই শিশুকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান।

গুরুতর আহত অবস্থায় পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। এ ঘটনায় এক শিশুর মা গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement