ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিরপুরে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, ৪ মামলায় গ্রেপ্তার ২৬
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মিরপুরে ফুটপাত দখল করে গড়ে ওঠা হকারদের অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বরের চারপাশ ও সংলগ্ন হোপ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে সেগুলোর ধ্বংসাবশেষ সিটি করপোরেশনের ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়।

ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তবে উচ্ছেদের পাশাপাশি জীবিকার সঙ্গে সম্পৃক্ত হকারদের জন্য নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

উচ্ছেদ হওয়া হকারদের কয়েকজন অভিযোগ করেন, মঙ্গলবারের অভিযানের সময় পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের সুযোগে তাদের অনেক মালামাল লুট হয়ে গেছে। ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তারা দ্রুত বিকল্প কর্মসংস্থান ও ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা দেওয়ার দাবি জানান।

এদিকে, মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement