প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লায় মহাসড়কজুড়ে বিএনপি নেতা কর্মীরা উচ্ছাস জানাচ্ছে,এই রিপোর্ট লেখা পযন্ত প্রধানমন্ত্রী দাউদকান্দি পার হলেন। ফেনী সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।বৃহস্পতিবার সকাল থেকেই দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের প্রায় ১০৪ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, দাউদকান্দি, চান্দিনা, নিমসার, পদুয়ার বাজার, আলেখারচর, চৌদ্দগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে দাঁড়িয়েছেন।নিমসারে স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীনের নেতৃত্বে বিশাল জমায়েত দেখা যায়।এ ছাড়া নিমসার জুনাব আলী কলেজ থেকে মিল গেইট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় বুড়িচং মোকাম ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন স্থানীয় বিএনপি নেতা গোলাম সারোয়ার।অন্যদিকে পদুয়ার বাজার ও আলেখারচর এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো মহাসড়কজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।পাশাপাশি চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের নেতাকর্মীরাও নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।