ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুরে নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর মাঠ থেকে মো. রাজা (২৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামালপুর তালতলার মাঠে রাস্তার পাশে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত রাজা পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে। স্থানীয় কয়েকজন কৃষক মরিচ তুলতে মাঠে যাওয়ার সময় শেয়ালকে মরদেহ টানাটানি করতে দেখে পুলিশে খবর দেন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সিআইডির ঝিনাইদহ টিমের সহায়তায় পরিচয় নিশ্চিত করা হয়।

পিয়ারপুর ইউনিয়নের সদস্য জনি জোয়ার্দার জানান, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজা নিখোঁজ হন। পরদিন তাঁর বাবা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। দুই দিন পর মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হলো।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মাঠে অর্ধগলিত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। পরে সিআইডির সহায়তায় মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়। প্রাথমিকভাবে তাঁকে অপহরণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি, ডাকাতি, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকজন ভুক্তভোগী ও সচেতন নাগরিক থানার পুলিশি কার্যক্রম জোরদার এবং দায়িত্বে অবহেলার অভিযোগ থাকা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
 
 এসআই/এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement