ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:১৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, মৌলভীবাজারে হবিগঞ্জের কয়েকটি বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধর করা হয়েছে। এর প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

হবিগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে এই রুটে বাস চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানে প্রশাসনের মধ্যস্থতায় একাধিকবার বৈঠক ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও বিরোধ পুরোপুরি মেটেনি। এর মধ্যে আবারও হবিগঞ্জের বাস আটকে দেওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দেয়।

ধর্মঘটের কারণে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজারসহ জেলার বিভিন্ন অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে সকাল থেকেই বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা গেছে। হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধ দ্রুত সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement