ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফেনীতে এক লাখের বেশি কৃষক পাবেন নগদ সহায়তা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং পর্যায়ের উদ্বোধন করা হবে আগামীকাল (বৃহস্পতিবার)। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন ১ লাখ ৪৭ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণের উদ্বোধন করা হবে এবং একই সঙ্গে সংশ্লিষ্ট কার্ডের অনুকূলে উপকরণ সহায়তার অর্থ দেওয়া হবে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের বিতরণের কার্যক্রম উদ্বোধন হবে। এসময় ৭ হাজার ৬৪৩ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

আগামীকালের অনুষ্ঠানে ফেনী ছাড়াও দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে, বাকি ৬৪ উপজেলাও যুক্ত থাকবে।

এছাড়া সারাদেশে এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন। পাশাপাশি আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

কৃষক কার্ডের প্রাক-পাইলট সফলভাবে সম্পন্ন হওয়ার পর পাইলট পর্যায়ে এ বছর ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক কার্ডের আওতায় আসছেন।

কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ে সহায়তা দেওয়া এবং কৃষি খাতের উন্নয়নে সরকারি সহায়তা আরও সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক পাবেন ২ হাজার ৫০০ টাকা। যা দিয়ে তারা কৃষিতে ব্যবহার উপযোগী উপকরণ কিনতে পারবেন।

এদিকে কৃষি মন্ত্রণালয় বলছে, এরই মধ্যেই সারাদেশের প্রায় ১৮ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কার্ড তৈরি হয়েছে ১ লাখ ১০ হাজার ১৬৫টি।

জানা গেছে, এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফেনীতে কৃষক কার্ডের উদ্বোধন করার কথা থাকলেও তা বাতিল করা হয়।

অন্যদিকে কালকের প্রধানমন্ত্রীর ফেনী সফরে শুধু কৃষক কার্ডই নয়, মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার উদ্বোধনও করা হবে।

টিআই
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement