ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোমালিয়ায় জলদস্যুদের হাতে ৫ নাবিক নিহত, ১৬ আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি তেলবাহী ট্যাংকার থেকে পাঁচ নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে জাহাজটি উদ্ধার এবং ১৬ সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়েছে।

পালাউয়ের পতাকাবাহী এমটি অনার ২৫ ট্যাংকারটি গত ২১ এপ্রিল সোমালিয়ার উপকূল থেকে জিম্মি করে জলদস্যুরা। জাহাজটিতে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযান শুরুর আগেই পাঁচ নাবিককে হত্যা করা হয়। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি, একজন মিয়ানমারের এবং একজন ভারতীয় নাগরিক। এ ঘটনায় আরও চার নাবিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পাকিস্তানি ও একজন ভারতীয়।

পান্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স জানিয়েছে, এমটি অনার ২৫ বর্তমানে নিরাপদে রয়েছে এবং সরকারের নিয়ন্ত্রণে আছে। জাহাজটি ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কেনিয়ায় ভারতীয় দূতাবাস এক্সে দেওয়া এক পোস্টে নিহত ভারতীয় নাবিকের মৃত্যুতে শোক জানিয়েছে। দূতাবাস বলেছে, জাহাজে থাকা অন্য ভারতীয় নাবিকরা নিরাপদে আছেন।

এক দশকেরও বেশি সময় পর সোমালীয় জলদস্যুদের হাতে প্রাণহানির এমন ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে দেশটির উপকূলে জলদস্যু তৎপরতা ফের বাড়ছে। কিছু বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজতার প্রভাবও এ পরিস্থিতিতে থাকতে পারে।

গত সপ্তাহে পান্টল্যান্ডের মেরিটাইম পুলিশ এমটি সিবু ১ নামের আরেকটি ট্যাংকার উদ্ধার করে। জাহাজটি আগস্টে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছিল।

সূত্রঃআল জাজিরা

এসএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement