ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাদীপক্ষের আপোস সত্ত্বেও গাজী নজরুলের জামিন নামঞ্জুর
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৪:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাবেক সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন ঢাকার আদালত। 

তবে একই মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর হয়েছে। মরিয়মের পরিবারের সঙ্গে গাজী নজরুল ও মাকছুদা ইসলামের আপস-মীমাংসার পরও বুধবার এ আদেশ দেন আদালত।

এর আগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানিতে মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ আপসের বিষয়টি জানান। তিনি আসামিদের জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানিতে এ তথ্য জানানো হয়। নিহত মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ আদালতে আপসের বিষয়টি জানিয়ে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনে আপত্তি নেই বলে জানান। তবে  গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও সিআইডির সহায়তায় ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষে কয়েকটি চিরকুট পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। মামলা দায়েরের পর ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

এসএস 


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement