ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের তথ্য সঠিক নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণ করা হবে। এমন খবর সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এখন পর্যন্ত কোনো আলোচনাও হয়নি।

বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে। পত্রিকায় এমন যে খবর এসেছে, এগুলো একদমই সঠিক নয়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এ বিষয়ে আমরা এখনও কোনো রকমের আলোচনা করিনি।’

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা স্তম্ভের অসম্পূর্ণ কাজ কীভাবে শেষ করা যায়, বর্তমানে সেটিই সরকারের আলোচনার বিষয়। স্বাধীনতা স্তম্ভের মূল উদ্দেশ্য ও চেতনাকে অক্ষুণ্ন রেখে এর কাজ সম্পন্ন করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আহমেদ আযম খান বলেন, স্বাধীনতা স্তম্ভ শুধু একটি স্থাপনা নয়; এর সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে। তাই এর উন্নয়ন বা অসম্পূর্ণ কাজ শেষ করার ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল চেতনাকে গুরুত্ব দেওয়া হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে বিভিন্ন স্থাপনা ও স্মৃতিচিহ্ন রয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ওই ঐতিহাসিক ঘটনাস্থলই পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত হয়।

মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সোহরাওয়ার্দী উদ্যানে কী ধরনের পরিবর্তন বা উন্নয়ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। তবে বর্তমান সরকার সেই আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় একটা আলোচনা ছিল। ওখানে কী করা যায়। আমরা তা নিয়ে ভাবছি না। আমরা সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটি নিয়ে ভাবছি।’

সরকারের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতা স্তম্ভের যে উদ্দেশ্য ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, তা বজায় রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বক্তব্যের ফলে আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের যে খবর নিয়ে আলোচনা তৈরি হয়েছিল, সেটি নিয়ে সরকারের অবস্থানও স্পষ্ট হলো।

  এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement