ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফতুল্লায় ট্রান্সমিটার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামে আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।

বুধবার  সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জিদনীর মৃত্যু হয়। তার শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে মঙ্গলবার বিকালে আতিয়া আক্তার (১১) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, জিদনী আইসিইউতে চিকিৎসাধীন ছিল। একই ঘটনায় দগ্ধ লামিয়াও আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীর তুলনামূলক কম দগ্ধ হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারাও শঙ্কামুক্ত নয় বলে জানান চিকিৎসক।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাশের বৈদ্যুতিক লাইনের একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ছাদের ওপর পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

   এফএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement