ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন এবং বহিরাগত সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষটি মিথুনের নামে বুক করা ছিল। কক্ষটিতে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা, মোটরসাইকেল রাখা এবং সন্দেহজনক চলাফেরা দেখে গেস্ট হাউসের কর্মীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

পরে প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিম ও পুলিশ সেখানে গিয়ে কক্ষটি খুলে চারজনকে অবস্থানরত দেখতে পায়। কক্ষে তীব্র গন্ধ ও তাদের অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবার কিছু অংশ টয়লেটে ফ্লাশ করে নষ্ট করার চেষ্টা করেন বলে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান। পরে বাথরুমে তল্লাশি চালিয়ে ৪-৫টি ইয়াবা ও একটি কিট উদ্ধার করা হয়।

কৃষিবিদ গেস্ট হাউসের অফিসার ইনচার্জ সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার বলেন, মিথুনের নামে কক্ষটি বুক করা হয়েছিল। সেখানে অপরিচিত ব্যক্তিদের সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে তিনি বিষয়টি সহকারী প্রক্টরকে জানান। পরে প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, রাত পৌনে ৮টার দিকে গেস্ট হাউসের একটি কক্ষে বহিরাগতদের অবস্থানের খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সেখানে যায়। কক্ষে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়ার পর পুলিশ ইয়াবা উদ্ধার করে চারজনকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার এসআই মাহবুব বলেন, আটক চারজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এমএ / এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement