ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাবির পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিবেটিং ক্লাবের সভাপতি জিহাদ, সা. সম্পাদক আশিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ এএম
X
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের বিতর্ক সংগঠন ‘পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিবেটিং ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছে বিভাগের একাডেমিক কাউন্সিল। বিভাগের চেয়ারম্যান ও ক্লাবটির মডারেটর ড. সাজ্জাদ হোসাইন সিদ্দিকীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী হাবিবুর রহমান জিহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থী আশিক খান।

সভাপতি হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রহমান জিহাদ এর আগে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক আশিক খান বর্তমানে কবি জসীম উদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া সহ-সভাপতি পদমর্যাদায় ইংরেজি বিতর্কের আহ্বায়ক হয়েছেন একই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মিফতাদুল ইসলাম।

পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে ইসমাইল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবে ফাহিম আসহাব আসিফ, সাংগঠনিক সম্পাদক হিসেবে তাসমিয়া ফেরদৌস, কোষাধ্যক্ষ হিসেবে বিএম ফরহাদ জোবায়ের, প্রকাশনা ও আইটি সম্পাদক হিসেবে সাইয়েদ ওয়াসিউল ইসলাম, সহকারী প্রকাশনা ও আইটি সম্পাদক হিসেবে সুবহানা সেলিম, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে তাহযিব আলম, সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে তাশফিয়া তারান্নুম তিফা, ইভেন্ট ম্যানেজমেন্ট ও লজিস্টিকস সম্পাদক হিসেবে এরিকা আহমেদ, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট ও লজিস্টিকস সম্পাদক হিসেবে খন্দকার মুশফিক, আপ্যায়ন সম্পাদক হিসেবে জুনায়েদ মিয়া, সহকারী আপ্যায়ন সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল হিমেল, প্রশিক্ষণ ও মূল্যায়ন সম্পাদক হিসেবে কে. এম. জুলকার নাইন এবং সহকারী প্রশিক্ষণ ও মূল্যায়ন সম্পাদক হিসেবে তানজিম রহমান নিশাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান জিহাদ বলেন, “আমাদের বিভাগে ভালো ভালো অনেক বিতার্কিক রয়েছেন, যারা বিভিন্ন প্রতিযোগিতা বা ফেস্টে নিয়মিত ভালো করছেন। কিন্তু দীর্ঘদিন বিভাগের ডিবেটিং ক্লাবের নিয়মিত সেশনগুলো না হওয়ায় একটা জটলা তৈরি হয়েছিল। আমরা সেগুলো ভেঙে ফেলব এবং বিতর্কের সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশিক খান বলেন, “বিশ্ববিদ্যালয়ে বিভাগভিত্তিক বিতার্কিক অনুসন্ধান, তাদের প্রশিক্ষণ ও চিন্তার জগৎকে শাণিত করতে কাজ করে যাবে পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিবেটিং ক্লাব।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোর পাশাপাশি বিভাগভিত্তিক ডিবেটিং ক্লাবগুলোও সারা বছর বেশ সক্রিয় থাকে। আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি নবীন বিতার্কিক তৈরি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তারা কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিবেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নেতৃত্বস্থানীয় বিতর্ক সংগঠন হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছে।
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement