ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিরোজপুরে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, কৃষকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

পিরোজপুরের হুলারহাটের গুয়াবাড়িয়া এলাকায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপর আটকে পড়ে হায়দার শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিস প্রায় ৩৫ থেকে ৪০ ফুট উচ্চতা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার সকালে পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হুলারহাট এলাকার গুয়াবাড়িয়ায় এ ঘটনা ঘটে।

নিহত হায়দার শেখ ওই এলাকার মৃত শহীদ আলী শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারিকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার শেখ গাছের ওপর আটকে যান। পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পিরোজপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. শোয়েবের নেতৃত্বে ফায়ার ফাইটার মো. রাছেল শেখ ও নাজমুল রশির সহায়তায় কৌশলগতভাবে গাছের ওপর থেকে মরদেহটি নিচে নামিয়ে আনা হয়। পরে মরদেহটি স্বজন ও পিরোজপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পিরোজপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. শোয়েব বিকেলে গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নারিকেল গাছে ঝুলে থাকা কৃষককে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা মরদেহটি নিরাপদে উদ্ধারে ফায়ার ফাইটার মো. রাছেল শেখ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement