ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১১২ কর্মদিবসে ৫,৩৯০ কোটি টাকা আমানত সংগ্রহ প্রিমিয়ার ব্যাংকের
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ডিপোজিট সংগ্রহে নতুন মাইলফলক অর্জন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। চলমান ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ব্যাংকটি মাত্র ১১২ কর্মদিবসে মোট ৫ হাজার ৩৯০ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়। পরবর্তীতে ১৫ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৫২ কর্মদিবসে আরও ২ হাজার ৩৮৭ কোটি টাকা আমানত সংগ্রহ করে ব্যাংকটি। এতে ১১২ কর্মদিবসে মোট আমানত সংগ্রহের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ৩৯০ কোটি টাকা।

এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘অতীতের দুর্ভাগ্যজনক ব্যাংক পরিস্থিতি কাটিয়ে এই বিপুল পরিমাণ ডিপোজিট অর্জন আমাদের সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও সম্মানিত গ্রাহকদের অব্যাহত সমর্থনের কারণেই সম্ভব হয়েছে। গ্রাহকদের আস্থাই আমাদের শক্তি।’

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘এই বিপুল ডিপোজিট সংগ্রহ আমাদের সুপরিকল্পিত উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন এবং টিমওয়ার্কের সুফল। আমরা গ্রাহকসেবার মান প্রতিদিন আরও উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের আস্থা, আধুনিক ব্যাংকিং সেবা এবং নিবেদিত টিমওয়ার্কের সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে।

এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement