ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম
X
Advertisement

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডা.) অমল কুমার চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিয়াক সার্জারি) ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামান, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন (MICS) ডা. আশরাফুল হক সিয়াম, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সানিয়া হক, ডা. এম এ হাসনাত ও ডা. সামি নজরুল ইসলাম; কার্ডিওভাসকুলার সার্জন ডা. রোমেনা রহমান; পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন; কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সারাবান তাহুরা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার তুলি।

এদিকে, একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয় বাসিন্দাদের জন্য অনুরূপ ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেন ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কনসালটেন্ট ডা. মো. আশরাফুল আলম সিদ্দিক, যিনি হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ।

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিছক কোনো প্রাইভেট হাসপাতাল নয়; সামাজিক দায়বদ্ধতা আমাদের হাসপাতালের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। আমি আশাবাদী, ভবিষ্যতেও আমরা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখব।’

উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে রোগীদের জন্য বিভিন্ন ধরনের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে আসছে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement