ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাংবাদিকদের আইনের আওতায় আনতে আদালতের অনুমতির প্রস্তাব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গণমাধ্যমকর্মীদের কোনো আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতি নেওয়ার বিধান রাখার একটি প্রস্তাব সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, নিবন্ধিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতি নেওয়ার একটি প্রস্তাব এসেছে। সরকার সেটি বিবেচনা করছে। এমন একটি ব্যবস্থা থাকা উচিত বলেও ব্যক্তিগত মত দেন তিনি।

মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিস্তার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সাংবাদিক নেতা ও গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। কীভাবে বিষয়টি মোকাবিলা করা হবে, তা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে।

আইন প্রণয়নের সময় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সাংবাদিক পরিচয়ের অপব্যবহার নিয়েও সতর্ক করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, মূলধারার গণমাধ্যমে কাজ না করেও কেউ কেউ সাংবাদিক পরিচয়ে অপপ্রচার ও অসত্য তথ্য ছড়াচ্ছেন। এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।

অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ওয়েবসাইটভিত্তিক নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের মধ্যে পার্থক্য রয়েছে। প্রকৃত সাংবাদিক চিহ্নিত করতে একটি মাপকাঠি প্রয়োজন।

এ বিষয়ে সাংবাদিক সংগঠন, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে ‘সাংবাদিক’- এর একটি সংজ্ঞা নির্ধারণের কথা বলেন তিনি।

টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো, নিয়মিত বেতন, ইনক্রিমেন্ট ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়েও কথা বলেন ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, টেলিভিশন সাংবাদিকদের একটি কাঠামোর মধ্যে আনা এবং ন্যূনতম বেতন নির্ধারণ করা প্রয়োজন। এতে সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত মান উন্নয়নের সুযোগ বাড়বে।

ওয়েজ বোর্ড বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয় জড়িত উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement