দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি, কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে যাবে।
সরকারের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে সরকার বেরিয়ে এসেছে। বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমে এসেছে।
তিনি আরও বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্যের প্রবাহ অনেকটাই কমে আসবে।
-টিএস