ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেয়ের বিয়ের বাজার করতে বেরিয়ে ঘরে ফিরল বাবার মরদেহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাড়িতে মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। আগামী শুক্রবার বিয়ে, মঙ্গলবার বরপক্ষের লোকজন আসার কথা। সেই আয়োজনের বাজার করতে ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন লোকমান হোসেন (৫০)। কিন্তু মেয়ের বিয়ের বাজার নিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন তিনি।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান। এ সময় দ্রুতগতির একটি মাছবাহী গাড়ি তাঁকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় গাড়িটির চালকের পাশের আসনে থাকা এক ব্যক্তি ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর মাছবাহী গাড়িটির চালক পালিয়ে যান।

এদিকে গুরুতর আহত লোকমান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। গাড়িটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লোকমান হোসেনের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়েকে ঘিরে কয়েক দিন ধরে পরিবারে চলছিল আনন্দ ও প্রস্তুতি। সেই আনন্দের মধ্যেই বাবাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। যে বাবা মেয়ের বিয়ের বাজার নিয়ে ঘরে ফেরার কথা ছিল, শেষ পর্যন্ত তাঁকেই ফিরতে হলো নিথর হয়ে।
 
    আরএস/এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement