ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন ঢাবি-জাবির ৩ অধ্যাপক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপককে দুই বছরের জন্য মনোনীত করা হয়েছে।
‎
‎মনোনীত তিন অধ্যাপকের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান। তাঁকে বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
‎
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানাকেও বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
‎
‎রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারার আওতায় তাঁদের এ মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীত তিন অধ্যাপক আগামী দুই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে দায়িত্ব পালন করবেন।
‎
‎নতুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে এ পর্ষদের ভূমিকা রয়েছে।
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement