ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মিয়ানমারের বাংলাদেশ সীমান্তসংলগ্ন সংঘাতকবলিত রাখাইন রাজ্যের কিয়াকতাও শহরের একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও স্থানীয় এক ত্রাণকর্মী। তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। 

 সোমবার রাখাইনের ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় এক ত্রাণকর্মীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কিয়াকতাও শহরের একটি বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় এসব হতাহত ঘটে। বাজারে দায়িত্ব পালন করা একটি দাতব্য সংস্থার প্রধান ও স্থানীয় ত্রাণকর্মী ওয়েই হুন অংও প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে দূরে এবং চলমান সংঘাতের সঙ্গে বাজারটির কোনো সরাসরি সম্পর্ক ছিল না।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলছে। রাখাইনে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোর মধ্যে আরাকান আর্মিও রয়েছে।

ওয়েই হুন অং ও আরাকান আর্মির ভাষ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে রাখাইনের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন। তাদের দাবি, ওই ঘটনার পর কিয়াকতাওয়ের হামলাটি রাখাইনে সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলার ঘটনা।

হামলার বিষয়ে মিয়ানমার সরকারের মুখপাত্রের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে দেশটির সরকার জানিয়েছিল, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযমের সঙ্গে অভিযান পরিচালনা করছে। 

সূত্র: রয়টার্স, এএফপি।
এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement